ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে জবির বাস | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৯৭০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়হান খান,জবি প্রতিনিধি:

রমজান মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকৃত বাস সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানো এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে গন্তব্য স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। তবে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুপুর আড়াইটায় ছেড়ে গেছে বাসগুলো। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে জারিকৃত বিজ্ঞপ্তির নির্ধারিত সময়ের আগেই বাসগুলো ছেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী।

হঠাৎ এমন কান্ডে বিস্ময় শিক্ষার্থীদের৷ বিশেষ করে দূরবর্তী রুটের শিক্ষার্থীরা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেন।

গত ২২ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দৈনিক চলমান যানবাহনগুলো যাত্রা শুরুর স্থান থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে৷ যেসকল রুটে দ্বিতীয় ট্রিপ চলমান আছে সে সকল রুটের বাস যথাস্থান থেকে সাড়ে ৯টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একই সাথে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুপুরের ট্রিপ বন্ধ রাখার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সোমবার ক্লাস শেষে ৩টার আগমুহূর্তে বাসে উঠতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন বাসগুলো আড়াইটায় ছেড়ে গেছে গন্তব্য স্থানের উদ্দেশ্যে। বিনা নোটিশে এমন কান্ডে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, ২২ মার্চ নোটিশে দেখলাম বিকাল ৩টায় ছেড়ে যাবে বাস। আমরা সে অনুযায়ীই বাসে উঠতে আসলাম। এসে দেখি বাস আধা ঘন্টা আগেই ছেড়ে গেছে। এসব বিষয় আমাদের ভোগান্তি বাড়ায়। দূরের রুটে লোকাল বাসে যেতে যেতে অনেক সময় লাগবে আর ভোগান্তিও হয়৷ অন্তত বিষয়টি আগে জানানো উচিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, আড়াইটায় বাস ছাড়ার কথা ছিল না৷ আমাদের নোটিশ অনুযায়ী ৩টায় বাস ছাড়ার কথা ছিল। আমি বিষয়টির খোঁজ নিচ্ছি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 March 2023

নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে জবির বাস | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে জবির বাস | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩