ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ও সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পরিস্থিতি বিবেচনায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীও থাকার প্রত্যাশা করেছে ইসি। এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে রাষ্ট্রপতির অনুমতি পেলে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত তারা।

বৈঠকে শেষে তিনি আরও জানান, কতজন সদস্য থাকবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, অবস্থা বিবেচনায় প্রয়োজনে আবারও বৈঠক হতে পারে বলেও জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রধান।

নির্বাচনে মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে কি না সেনাবাহিনী সে বিষয়টি চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে নির্বাচন কমিশনে সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রধান নির্বাচন কমিশনারের ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসি সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

আপডেট সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩