ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৭৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করতে চলেছে জাপান। সম্প্রতি দেশটির বৃহত্তম বয়ব্যান্ড এজেন্সি যৌন কেলেঙ্কারি স্বীকার করে নেওয়ার পর এই উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে বিশেষ এই হটলাইন। এর মাধ্যমে নির্যাতিত বালক ও পুরুষরা নিজেদের অভিজ্ঞতার কথা ভাগাভাগি করতে পারবেন।এ প্রসঙ্গে জাপানের শিশুনীতির দায়িত্বে থাকা মন্ত্রী আয়ুকো কাতো বলেছেন, আমরা আশা করি, ভুক্তভোগীরা নিরাপদবোধ করবে এবং বিনা দ্বিধায় পরামর্শ নিতে পারবে।জাপানের বিখ্যাত বয়ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এ মাসে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে, সংস্থাটির প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে তরুণ রিক্রুটদের যৌন নির্যাতন করেছিলেন।২০১৯ সালে ৮৭ বছর বয়সে মারা যান কিতাগাওয়া। তার হাত ধরেই গড়ে উঠেছে এসএমএপি, টোকিও, আরাশির মতো জনপ্রিয় জে-পপ ব্যান্ডগুলো।

সংগীততারকা হওয়ার আশায় তার কাছে আসা তরুণদের কিতাগাওয়া যৌন নির্যাতন করেন, এই অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসে ১৯৯৯ সালে।

কিন্তু চলতি বছরের আগে এ নিয়ে খুব বেশি তদন্ত হয়নি। সম্প্রতি বিবিসির একটি প্রামাণ্যচিত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য প্রচারের পর এ বিষয়ে নড়েচড়ে বসে প্রশাসন।যৌন নির্যাতনের শিকার নারী-পুরুষ উভয়ের জন্যই ২৪ ঘণ্টার হটলাইন চালুর ঘোষণা দিয়েছে জাপান সরকার। তবে প্রশাসনের এক কর্মকর্তা এএফপি’র কাছে আশঙ্কাপ্রকাশ করেছেন, পুরুষ ভুক্তভোগীরা হয়তো এই সেবা নিতে অনাগ্রহী হতে পারে।

নতুন হটলাইন শিশুদের যৌন নির্যাতন মোকাবিলায় জাপান সরকারের ‘জরুরি পরিকল্পনার’ একটি অংশ বলে জানানো হয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি
কেএএ/

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
21 September 2023

নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু

www.Bangladesherbarta.com

নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু

আপডেট সময় : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩