ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

নেত্রকোনা- ১ আসনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনকে স্মার্ট ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলার প্রতিজ্ঞা করে এই অঞ্চলের প্রার্থীরা চালাচ্ছে ব্যাপক জনসংযোগ।

আজ দুর্গাপুর উপজেলার পৌর শহরের উৎরাইল বাজার,শিমুলতলি,দাখিনাইল চৌরাস্তা বাজার সহ একাধিক জয়গাতে আ’লীগ মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী বিশাল বিশাল নির্বাচনী জনসভা, প্রচারনা ও জনসংযোগ করেন। পাশাপাশি এই অঞ্চলের ব্যপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিগত সময়ে যারা এমপি ছিল তারা সাধারণের সাথে কথা দিয়ে কথা রাখেনি কিন্তুু আমি বিগত সময়ে আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছি। আগামীতেও আমি দুর্গাপুর-কলমাকান্দার জনগনের জীবন-মান উন্নয়নে সর্বোচ্চ কাজ করবো।

এদিকে এ আসনের ট্রাক প্রতিকের সতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রচারনা সহ ব্যপক জনসংযোগ করেন। তিনি কেরনখলা বাজার,জানিরগাঁও বাজার,ফুলপুর বাজার,আলমপুর সহ আরো কয়েকটি স্থানে সারাদিন প্রচার প্রচারণা চালান এবং উন্নয়ন মুখি নানান প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমি পরিক্ষিত বাবার পরিক্ষিত মেয়ে, আমার বাবা দুর্গাপুর-কলমাকান্দা থেকে সর্ব সাধারণের ভোটে বার বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। আমাকেউ দুর্গাপুরের জনগন ভোট জোয়ারের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলো, আমি জনগনের জন্য সর্বোচ্চ্য দিয়ে কাজ করেছি। আমার চেয়ারম্যান হিসেবে যে ভাতা টুকু পেতাম তাও গরীব অসহায় মানুষের মাঝে দিয়ে দিয়েছি, আমার চাওয়া পাওয়ার কিছুই নাই আমি শুধু এই আসনের জনগনের জন্য কাজ করতে চাই, আমার বিশ্বাস জনগন আমাকেই নির্বাচিত করবে কারণ বিগত দিনের সকলকেই তারা ভালোকরে চিনে ফেলেছে। ইতিমধ্যেই আমার নির্বাচনী কাজে বিভিন্ন বাঁধার সম্মুখীন হচ্ছি। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে শতভাগ আশা করছি।

নেত্রকোনা-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে জাতীয় পার্টী থেকে মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী আজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা করেন। অপরদিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন, পৌরসভা, চন্ডিগড় ও বিরিশিরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফেরদৌস আলম খান, সাধারণ সম্পাদক সাইদুল হক, উপজেলা কমিটির নেতা মো. নজরুল ইসলাম, সাংবাদিক রিপন মিয়া উপস্থিত ছিলেন।

গোলাম রব্বানী বলেন, অবহেলিত এই জনপদে বিগত দিনে আমি এমপি থাকাকালীন সময়ে ব্যপক উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মো এরশাদ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে এক রোল মডেল স্থাপন করেছিলেন। সেই কথা মনে রেখে সকলকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশ আজ অনেকদুর এগিয়ে গেছে, রাস্তা-ঘাট সহ অত্র এলাকায় আরো উন্নয়ন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে, দলের কর্মীদের মুল্যায়ন করতে হবে, দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করে তুলি।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 December 2023

নেত্রকোনা- ১ আসনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

www.Bangladesherbarta.com

নেত্রকোনা- ১ আসনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩