ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নৌকার ক্যাম্পে গুলি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দিন তানিম৷৷ 

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার ক্যাম্পে গুলি ও ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলায় স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাত হোসাইন সাগরকে প্রধান করে আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর থানায় বজ্রযোগিনী এলাকার নৌকার সমর্থক জুনায়েদ আহমেদ বাদী হয়ে এ মামলা করেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে পুলিশ মামলার বিষয় নিশ্চিত করেছেন।মামলার অন্য আসামিরা হলেন, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, যুবলীগ নেতা রুবেল, রিয়াজ মাহমুদ, প্রান্ত শেখ, অপু শেখ, রতন, লাকুম রাঢ়ী, সোহাগ কাজী, ইব্রাহীম হাওলাদার ও বাবু কাজী।

মামলা সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বজ্রযোগিনীর বটতলা এলাকায় সাজ্জাত হোসাইন সাগরের নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে এসে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে থাকা বাবু মুন্সিকে লক্ষ্য করে গুলি করা হয়।

এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে তারা নৌকার কার্যালয় ভাঙচুর করে।মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌকার ক্যাম্পে গুলি

আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪