ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

প্রক্সিকাণ্ডে জড়িত রাবি ছাত্রলীগ নেতা হাসিবুলকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৯৭২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রক্সিকাণ্ডের সাথে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. হাসিবুল ইসলাম শান্তকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (৪ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. হাসিবুল ইসলাম শান্তকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

জানা যায়, মো. হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি নাটোর জেলা সদরের কালিকাপুর এলাকার আলি আহম্মদের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও রাবি প্রশাসন সূত্রে জানা যায়, ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার (৩০ মে) রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী হাসিবুল ইসলাম শান্তকে গ্রেফতার করে। পরে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, সে প্রক্সিদাতাদের সঙ্গে ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার চুক্তি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, হাসিবুলের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করি। আজকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে দল থেকে বহিষ্কার করে। ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করায় কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রক্সিকাণ্ডে জড়িত রাবি ছাত্রলীগ নেতা হাসিবুলকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩