ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ফরিদপুরে জাকের পার্টির নেতার উপর হামলা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / ৯৭৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি। 

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।মশিউর রহমান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

তিনি জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। জানা গেছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষ করে জেলা শহরের ভাড়া বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন মশিউর রহমান যাদু ।

বাসা থেকে বের হতেই সামনেই একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে চাপাটি দিয়ে কুপিয়ে দুই হাতের কব্জিতে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।

পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলাদেশের বার্তাকে বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। আশা করছি, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জাকের পার্টির নেতার উপর হামলা

আপডেট সময় : ০৯:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩