ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বঙ্গবাজারের ব্যবসায়ীদের সেবায় জবি শিক্ষার্থীর ই-কমার্স সাইট

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / ৯৭২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের দুঃসময়ে পাশে দাঁড়াতে ই-কমার্স সাইট খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মুন্তাছির ছামি। তার তৈরিকৃত সাইটটি হলো bongobazar2.com। এরই মাঝে সাইটটির উন্নয়ন কাজ চলছে। ব্যবসায়ীরা চাইলে ওয়েবসাইটটি বিনামূল্যে তাদের উপহার দিবেন ছামি। ছামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছামির বানানো ই-কমার্স সাইটটি দিয়ে তিনি বিনামূল্যে বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে প্রদান করতে চান। ওয়েবসাইটটি মূলত একটি মাল্টিভেন্ডর ই-কমার্স সাইট বলে জানান ছামি।

ই-কমার্স সাইটটি সম্পর্কে ছামি জানান, বঙ্গবাজার মার্কেট যেমন অনেকগুলি দোকানের সমন্বয়ে গঠিত ছিল তেমনি এই অনলাইন মার্কেটটি অনেকগুলি অনলাইন দোকান নিয়ে গঠিত হবে। এখানে প্রত্যেক ব্যবসায়ীর জন্য দোকান থাকবে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের বঙ্গবাজার মার্কেটে থাকা দোকানের নামের মত এখানেও তাদের দোকানের নাম দিয়ে তারা একটি করে দোকান খুলতে পারবেন। তাদের দোকানে রাখা পণ্যের মত এই ওয়েবসাইটে তাদের পণ্যের ছবি, দাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন। এতে ক্রেতারা খুব সহজেই স্বল্প সময়ে কেনাকাটা করতে পারবে।

তরুণ এই উদ্যোক্তা জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশজুড়ে সবাই তাদের থেকে পণ্য অর্ডার করতে পারবে। এতে ব্যবসায়ীরা কয়েক দিনের মধ্যেই তাদের ব্যবসায় ফিরতে পারবেন। এছাড়াও সাইটটিতে একজন ব্যবসায়ী খুচরা ও পাইকারি দুই উপায়েই পণ্য বিক্রি করতে পারবেন। দেশজুড়ে গ্রাহকরা খুচরা অথবা পাইকারি হিসেবে পণ্য ক্রয় করতে পারবেন ও ঘরে বসে ডেলিভারি পাবেন। ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করারও সুযোগ থাকছে এখানে।

ছামি জানান, তিনি নিজ উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করেছেন এবং বিনামূল্যে তিনি এটা ব্যবসায়ীদেরকে ব্যবহারের জন্য প্রদান করতে চান। এজন্য তিনি বঙ্গবাজারের কর্তৃপক্ষের কাছে ওয়েবসাইটটি হস্তান্তর করতে চান এবং ব্যবসায়ীদেরকে এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য বলতে চান।

ছামির মতে, ব্যবসায়ীদের জন্য এটা এই মুহূর্তে অন্যতম ভালো একটা উপায় হবে ব্যবসায় ফেরার। একই সাথে তারা সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবাজারের ব্যবসায়ীদের সেবায় জবি শিক্ষার্থীর ই-কমার্স সাইট

আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩