ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৮১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাত ফারিহা নিপু৷৷  

শীত শেষে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা আরও বেড়ে কয়েক দিনের মধ্যেই বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সকালে দেশের সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ সময় পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া ‍শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকায় শনিবার পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৫:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪