ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বাগেরহাটে পল্লী চিকিৎসকের এক বছরের কারাদন্ড | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ৯৭৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে মো. দেলোয়ার হোসেন নামের এক কথিত চিকিৎসককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পল্লী চিৎকিসকের সনদ নিয়ে
নিয়মবর্হির্ভুত ভাবে পাইলস ও পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে এই দন্ডাদেশ প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের
রেলরোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রোহান সরকার ভ্রাম্যমান আদালতের
বিচারক হিসেবে এই আদেশ দেন।

সেই সাথে আরওও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় মো. দেলোয়ার হোসেনকে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক রোহান সরকার বলেন, পল্লী চিকিৎকের সনদ নিয়ে মো. দেলোয়ার হোসেন নামের এ ব্যাক্তি বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

এ আগেও অভিযান চালিয়ে তাকে জেল-জরিমানা
করা হয়েছিলো, কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় তার অপচিকিৎসা চালিয়ে যেতে থাকে। তিনি মূলত একজন পল্লী চিকিৎসক।

ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দার, গেজ ও নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং অপারেশন করেন।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, অপারেশনের জন্য চিকিৎসা বিষয়ক যেসব ডিগ্রীর প্রয়োজন হয়, তার কোনটাই নেই দেলোয়ারের।

এমনকি অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই তার। তার চিকিৎসা ব্যবস্থা কোনটাই বিজ্ঞান
সম্মত নয়। এই চিকিৎসার ফলে মানুষের জীবনের ঝুঁকি তৈরি হত।

এই ভুয়া চিকিৎসক গ্যরান্টিসহ চিকিৎসা, বিফলে মূল্য ফেরত এমন চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে, রোগীদের সরকারি হাসপাতাল বিশেষজ্ঞ
চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে পল্লী চিকিৎসকের এক বছরের কারাদন্ড | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩