ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়া কক্সবাজারের ৭ নেতাকর্মী ঢাকায় আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ৯৭১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য কক্সবাজার থেকে যাওয়া নেতাকর্মীদের মধ্যে ৭ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে, ঢাকায় অবস্থানরত কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বাংলাদেশের বার্তা কক্সবাজার প্রতিনিধিকে জানান, মহাসমাবেশে অংশ নিতে কক্সবাজার থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। যারা এসেছেন তাদের মধ্য থেকে সাতজনকে পুলিশ আটক করেছে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে। কোন কারণ ছাড়াই তাদের ধরে অহেতুক হয়রানি করা হচ্ছে।

তিনি জানান, আটক ৭ জনের মধ্যে রয়েছেন মহেশখালী উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আলম পুতু, মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মো আরাফাত, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি রানা, বিএনপি কর্মী সোয়াইবুল ইসলাম, মো: মুসা ও মানিক, ধলঘাট ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ও ধলঘাট ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ কাসেম।

নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিএনপি ঢাকার নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল। তবে সমাবেশের স্থান নিয়ে পুলিশের অনুমতি পায়নি দলটি। পরে সমাবেশ পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়া কক্সবাজারের ৭ নেতাকর্মী ঢাকায় আটক

আপডেট সময় : ১০:০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩