ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী খোরশেদ আলম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৯৭২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, (কুমিল্লা) প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইসলামী ঐক্যজোট মনোনীত এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ খোরশেদ আলম।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক করিম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, অহিদ মিয়া, মাওলানা শাহাদাত হোসেন, ওমর ফারুক, সামছুল আলম, হাফেজ মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরআগে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটর সাইকেল বহর নিয়ে খোরশেদ আলমকে উপজেলা পরিষদ পর্যন্ত নিয়ে আসেন।

জানা গেছে, খোরশেদ আলম বর্তমানে ইসলামী ঐকজোটের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি আল মক্কা ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী ও মুহসিনুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন তিনি রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে।

এমপি পদে প্রার্থী হওয়ার খবরে খোরশেদ আলমের নিজ গ্রাম উনকোটসহ পুরো উপজেলায় সাধারণ মানুষ ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
30 November 2023

মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী খোরশেদ আলম

www.Bangladesherbarta.com

মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী খোরশেদ আলম

আপডেট সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩