ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত সামান্তা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৯৭৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণী অভিনেত্রী সামান্তা প্রভু বিরল রোগে আক্রান্ত।নিজের এই অসুস্থতার খবর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি। বলেন, আমি যা ভেবেছিলাম, সুস্থ হতে তার চেয়েও বেশি সময় লাগবে।

ইনস্টাগ্রামে যে ছবি সামান্তা পোস্ট করেছেন, তাতে তার হাতে ওষুধের পাইপ লাগানো দেখা গেছে। ছবির নিচে সামান্তা জানান,ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালে রয়েছেন। তাঁর হাতে নল লাগানো রয়েছে। হাত দিয়ে হৃদয়ের চিহ্ন দেখিয়েছেন।

ছবির সঙ্গে সামান্থা লিখেছেন যে, ‘যশোধরার ট্রেলার দেখে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে আমি অভিভূত। আমি অত্যন্ত খুশি। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই আমার স্বাস্থ্যের পরিস্থিতি শেয়ার করে নিচ্ছি। যা আমাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।’

সামান্থা প্রভু আরও লেখেন, ‘গত কয়েক মাস আগে আমার শরীরে একটি রোগ ধরা পড়ে। আমার অটো ইমিউন কন্ডিশন দেখা দেয়। এই অসুখকে মায়োসাইটিস বলা হয়। ভেবেছিলাম, এই অসুখ থেকে সেরে উঠে, তারপর তা সকলের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বুঝতে পারছি, সেরে উঠতে অনেক দেরি রয়েছে। ডাক্তারেরা আমাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করছেন। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন যে, আমি পুরোপুরি সেরে যাব একদিন। ভালো দিন, খারাপ দিন দুটোই আমাদের কাটাতে হয়। এখন আমি শারীরিক এবং মানসিক, উভয় দিক থেকেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কখনও মনে হচ্ছে, আমি আর একটা দিনও কাটাতে পারব না।’

http://এসএএইচ

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
29 October 2022

মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত সামান্তা

www.Bangladesherbarta.com

মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত সামান্তা

আপডেট সময় : ০২:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২