ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

যতক্ষণ পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ সংলাপের প্রশ্নই আসে না

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ৯৬৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা জেলা প্রতিনিধি। 

সরকার যতক্ষণ পদত্যাগের ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত সংলাপের কোনও প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা কোনও ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে—নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক বা যাই বলেন, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনও প্রশ্নই আসবে না।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়োজোঁ কমিটি।

দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন দেওয়ার কথা বলেছেন’-এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করতে পারেন না? তাহলে তো দেশের সব মানুষ খুশি হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগও যদি আসে আবার ক্ষমতায়, তাহলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করবেন কিন্তু বলছেন সব ত্যাগ স্বীকার করবেন। সেটা তো ত্যাগ নয়, সেটা কী আমরা ভালোভাবেই বুঝি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমাদের আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ সরকার এই বছরেই একটি পাতানো নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। পাতানো নির্বাচন এ দেশের মানুষ কখনও গ্রহণ করবে না। পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না।

দেশের মানুষ মেনে নেবে না। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।আমরা চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে সম্মিলিতভাবে যৌথ ঘোষণাপত্র ঘোষণা করবো বলে যোগ করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের নেতা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মোস্তফা জামাল হায়দার, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
06 July 2023

যতক্ষণ পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ সংলাপের প্রশ্নই আসে না

www.Bangladesherbarta.com

যতক্ষণ পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ সংলাপের প্রশ্নই আসে না

আপডেট সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩