ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ‘সায়েন্স শো’

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৯৭৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সায়েন্স শো’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে শোয়ের আয়োজন করে রাবি সায়েন্স ক্লাব।

ক্লাবের ১২ সদস্যের একটি টিম সায়েন্স শো দেখানোর জন্য রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়। প্রোগ্রাম শুরু হয় পদার্থের কিছু এক্সপেরিমেন্ট দ্বারা। সেখানে উপস্থিত ছিলেন ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের পদার্থ ও রসায়নের প্রায় ১৫টি এক্সপেরিমেন্ট সরাসরি দেখানো হয়। প্রতিটি এক্সপেরিমেন্টের শেষে উপস্থিত প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজা করিম ও সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্লাবের সাধারন সম্পাদক মো: আব্দুল লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রধান উদ্যেশ্যই হলো বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরী করা। বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রদর্শনীর মাধ্যমে আমরা সেই আগ্রহ সৃষ্টির লক্ষে কাজ করছি যেই ধারা আগামীতেও বর্তমান থাকবে ইনশাআল্লাহ্।

২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করছে ক্লাবটি। এর ধারাবাহিকতায় ২০১৬ সালে শুরু হওয়া সায়েন্স ফিয়েস্টা বর্তমানে বিজ্ঞান প্রেমীদের জন্য এক জনপ্রিয় আয়োজন। প্রতিবছর কয়েক হাজার বিজ্ঞানপ্রেমী অংশ নেয় জনপ্রিয় এ সায়েন্স ফিয়েস্টায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ‘সায়েন্স শো’

আপডেট সময় : ০১:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২