ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিডিঅ্যাপস হ্যাকাথন এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / ৯৬৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন.রাবি

বাংলাদেশের ন্যাশনাল অ্যাপস্টোর বিডিঅ্যাপস আয়োজিত মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা, বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২-এর আঞ্চলিক পর্ব শুরু হয়েছে।

প্রথম আঞ্চলিক হ্যাকাথনটি ১২ই আগস্ট ২০২২-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে যাতে অংশ নিয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগের বাছাইকৃত দলগুলো।

হ্যাকাথনের রাজশাহী ও রংপুর পর্বে আয়োজন সহযোগী হিসেবে কাজ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব,হ্যাকাথনের এই পর্বে সর্বমোট ৬০টি টিম অংশগ্রহণ করে। এরমধ্যে, জাতীয় পর্বে রাজশাহী ও রংপুরের প্রতিনিধিত্ব করার জন্য সেরা ৫ টি এবং ২টি wild card দলকে নির্বাচন করা হয়। দলগুলোর নাম হাকো, সেলাই আপা, স্পিন ২.০, সানশাইন, এডু এক্সপ্লোরার, অ্যারাইভাল এবং টিম আরএসএস।

হ্যাকাথনটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা স্বপ্নীল রহমান, স্টার্টাপ রাজশাহীর প্রেসিডেন্ট তাসলিম বিনতে শওকত, ফ্লিট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা খায়রুল আলম, রবি আজিয়াটা লিমিটের জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন।

ম্যানেজার রেজওয়ান আরেফিন, বিজনেস-এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল, হ্যাকাথনটির প্রধান সমন্বয়ক মাহের আসেফ সহ অনেকে। জাতীয় এই হ্যাকাথনের চুড়ান্ত পর্বের সেরা দশ দল পাবে সর্বমোট পাঁচ লক্ষ টাকা পুরস্কার যারমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে দুই লক্ষ টাকা।

বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

বিডিঅ্যাপস এসডিজি অন্তর্ভুক্তিতে সেরা উদ্ভাবনের বিভাগে একটি সম্মানজনক পদক পেয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ৩০,০০০ ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০,০০০ এর বেশী অ্যাপ্লিকেশন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
13 August 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিডিঅ্যাপস হ্যাকাথন এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত |

www.Bangladesherbarta.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিডিঅ্যাপস হ্যাকাথন এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত |

আপডেট সময় : ০৬:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২