ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রান্নার সরঞ্জাম নিষিদ্ধের প্রতিবাদে খুবির অপরাজিতা হলের ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ৯৭০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আবাসিক অপরাজিতা হলে রান্নার সরঞ্জাম নিষিদ্ধের নোটিশ ও প্রভস্টের বিরূপ আচরণের প্রতিবাদে মঙ্গলবার(১৬ আগস্ট) রাত সাড়ে দশটার সময় অপরাজিতা হলের মেইন গেটের তালা ভেঙে বাইরে এসে ছাত্রীরা বিক্ষোভ শুরু করে।

রাত ১২ টার পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরাও মেইন গেটের তালা ভেঙে আন্দোলনরত ছাত্রীদের সাথে যোগ দিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে পরে হাদি চত্বরে অবস্থান নেয়।

আন্দোলনরত ছাত্রীদের থেকে জানা
যাই, মঙ্গলবার অপরাজিতা হলের (আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষ) খাদিজা আক্তার নামে এক শিক্ষার্থী ওয়াসরুমে বটি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে।

তবে, বিষয়টি অন্যান ছাত্রীরা জানতে পেরে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার বেঁচে যাই। এ ঘটনার জন্য, রান্না করার বিভিন্ন প্রকার সরঞ্জাম নিষিদ্ধের ঘোষণা দেয় হল কতৃপক্ষ। তাছাড়া, প্রোভস্ট ও সহকারী প্রোভস্টের নানা ইস্যু নিয়ে ছাত্রীদের ধমক ও সিট বাতিলের হুমকি দেওয়ায় প্রতিবাদ করছে তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন বলেন, আজকে একটা অপ্রীতিকর ঘটনা(আত্মহত্যার চেষ্টা) ঘটায় হল কতৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে,প্রোভস্ট আসলে আশা করা যায় এ সমস্যার সমাধান হবে।

বুধবার (১৭ আগস্ট) রাত ২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল ছাত্রীদের ১১ দফা দাবি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। এসময় উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ ও প্রাধ্যক্ষ বডির কর্মকর্তাবৃন্দ।ছাত্রীদের ১১ দফা দাবির মধ্যে হলে রান্নার সরঞ্জাম ব্যবহার, হল কর্মকর্তাদের বিরূপ আচরণ বন্ধ, অযথা সিট বাতিলের হুমকি, পানি ও খাবারের সমস্যা ইত্যাদি বিষয় ছিল উল্লেখযোগ্য।

ছাত্রীদের ১১দফা দাবি পড়ে শোনান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. সালমা বেগম। অপরাজিতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহিমা নসরাত রিম্মি ছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের বলেন শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো।

আমরা চাই না তাদের কষ্ট হোক। তাই আমরা তাদের সকল দাবি মেনে নিয়েছি। পরে ২ টা ৮ মিনিটে আন্দোলনরত ছাত্রীরা ক্যাম্পাসের হাদি চত্বর ত্যাগ করে ফিরে যান।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 August 2022

রান্নার সরঞ্জাম নিষিদ্ধের প্রতিবাদে খুবির অপরাজিতা হলের ছাত্রীদের বিক্ষোভ

www.Bangladesherbarta.com

রান্নার সরঞ্জাম নিষিদ্ধের প্রতিবাদে খুবির অপরাজিতা হলের ছাত্রীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২