ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর গাজীপুরের চন্দ্রায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ বেড়েছে দেবিদ্বারের নিরাপদ হোটেল’ যেনো এক প্রকাশ্য স্বাস্থ্যঝুঁকির নাম বিরাট সুখবর বেসরকারি চাকরিজীবীদের জন্য, যে উদ্যোগ নিল সরকার

রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী//ব্যক্তি দিবস পালিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ৯৮৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন-বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২২ পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্যকে ধারণ করে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের আইন বিভাগের গ্যালারী রুমে এক আলোচনা সভায় মিলিত হোন।

পিডিএফ এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব ক্ষেত্রেই সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার এসব ব্যক্তিদের জন্য নানামুখী উদ্যোগ ও প্রয়াস গ্রহণ করে কাজ করছে। পৃথিবীর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিল্ডিংগুলো তৈরি করা হয়। কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে আমরা তা নিশ্চিত করতে পারিনি। তবে আমরা সামনে আধুনিক ভাবে তৈরিকৃত ভবনগুলোতে তা নিশ্চিত করার সবোর্চ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, মূল ধারায় সম্পৃক্ত করতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাধ চলাচল ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে অংশগ্রহণের জন্য রাবি প্রতিবন্ধীবান্ধব নানান উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।

এসময় তিনি প্রতিবছর দশজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি দিবেন বলে আশ্বস্ত করেন।

পিডিএফ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রধান, হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান আলমগীর হোসেন সরকার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, পিডিএফ এর ডেপুটি টিম লিড মেজবাহুল ইসলাম শাহেদ, পিডিএফ সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।

এসময় আলোচনা সভায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

06 December 2022

রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী//ব্যক্তি দিবস পালিত

www.Bangladesherbarta.com

রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী//ব্যক্তি দিবস পালিত

আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২