ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে চলছে মানবদেহে আর্সেনিকের প্রভাব সম্পর্কে ত্রিদেশীয় গবেষণা | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / ৯৭০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, জাপানের সোয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি বিভাগ এবং যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানবদেহে আর্সেনিকের প্রভাব সম্পর্কে ত্রিদেশীয় গবেষণা চলছে।

উক্ত গবেষণা কার্যক্রমে জাপানের সোয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সেইইচিরো হিমেনো ১৯ জানুয়ারি থেকে রাজশাহীতে অবস্থান করছেন।

রাবি জনসংযোগ প্রশাসন সূত্রে জানা যায়, এই কর্মসূচিতে রাবির ফোকাল পয়েন্ট প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. খালেদ হোসেন সোয়া বিশ্ববিদ্যালয় ও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে সেখানে কাজ করেছেন। পরবর্তী পর্যায়ে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাংলাদেশ ও জাপান সফর করবেন। গবেষণাটি অর্থায়ন করছে জাপানের অগ্রণী গবেষণা সংস্থা জাপান সোসাইটি ফর প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস)।

আরও জানা যায়, প্রফেসর হিমেনা ও প্রফেসর খালেদ হোসেন প্রায় ১৩ বছর ধরে মানবদেহে আর্সেনিকের প্রভাব, বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপ, বিভিন্ন চর্মরোগের সাথে আর্সেনিকের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন। ইতিমধ্যে তাঁদের প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এসব প্রবন্ধে তাঁরা বিভিন্ন দূরারোগ্য ও প্রাণঘাতি রোগের সাথে অনেকক্ষেত্রেই আর্সেনিকের প্রভাব কাজ করে বলে গবেষণালব্ধ তথ্য-উপাত্ত প্রকাশ করেছেন।

বর্তমানে তাঁরা ডায়াবেটিসের সঙ্গে মাংসপেশীর শক্তিহ্রাস ও ক্রমে তা ক্ষয়ে যাওয়া এবং শরীরে চর্বি জমার ফলে সামগ্রিকভাবে অন্যান্য দূরারোগ্য অসুস্থতার সৃষ্টি হয় এই অনুমিতি নিয়ে তাঁরা কাজ করছেন।

এই গবেষণায় মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য মানবদেহে মাংসপেশী ও চর্বির পরিমাণ এবং শরীরের অংশবিশেষে মাংসপেশীর শক্তি ও চর্বির পরিমাণ চিহ্নিত ও নির্ণয়ের জন্য দুটি যন্ত্র আনা হয়েছে। রাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট গবেষণাগারেও যন্ত্র দুটি ব্যবহার করা হচ্ছে।

রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সংশ্লিষ্ট গবেষণাগার পরিদর্শন করেন। সেখানে তিনি আর্সেনিকের প্রভাব সম্পর্কে এই গবেষণা যুগান্তকারী প্রভাব রাখবে বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে চলছে মানবদেহে আর্সেনিকের প্রভাব সম্পর্কে ত্রিদেশীয় গবেষণা | ক্যাম্পাস

আপডেট সময় : ০১:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩