ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে দুই গুণী সাহিত্যিক পেলেন ‘চিহ্ন’ সাহিত্য পুরস্কার | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ৯৭১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ ২০২২ এর বাংলা সাহিত্যে বিশেষ অবদানের রাখার জন্য দুটি সাহিত্য পত্রিকা ও দুই গুণী সাহিত্যিককে ‘চিহ্ন’ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে দুইদিনব্যাপী ‘চিহ্নমেলা’র সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

‘চিহ্ন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয় কথাসাহিত্যিক হামিদ কায়সার এবং ‘চিহ্ন সারস্বত সম্মাননা’ প্রদান করা হয় কবি জুলফিকার মতিনকে। এসময় তাদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও চিহ্ন সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল।

অনুষ্ঠানে ‘চিহ্ন লিটলম্যাগ সম্মাননা’ প্রদান করা হয় বাংলাদেশের চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘তৃতীয় চোখ’ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ‘নৌকো’ পত্রিকাকে। দুটি পত্রিকার পক্ষে সম্মাননা গ্রহণ করেন সম্পাদক আলী প্রয়াস ও অমলিন্দু বিশ্বাস।

পুরস্কার গ্রহণের অনুভূতি ব্যক্ত করে পুরস্কারপ্রাপ্তরা বলেন, আমরা চিহ্নের প্রতি কৃতজ্ঞ। আমরা যখন প্রথমে কাজ শুরু করেছি, তখন পুরস্কারের কথা ভেবে কাজ করিনি। কাজ করেছি বাংলা ভাষার জন্য, সংস্কৃতির জন্য। বাংলা ভাষাকে মননশীলতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য।

সমাপনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই মেলা বাংলা ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। এর আগে, ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে পেয়েছি। বাংলা ভাষা আর কোনোদিন হারিয়ে যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলা ভাষা থাকবে। এরকম মেলা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আজকের আয়োজনে আমরা দুই বাংলার মানুষ একত্রিত হয়েছি। এটা আমাদের জন্য গর্বের বিষয়।

উল্লেখ্য, রাবির বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্ৰায় দুই দশক ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে দেশের লেখক-পাঠক-সম্পাদকদের নিয়ে প্রথমবারের মতো চিহ্নমেলার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে প্রতি তিন বছর পরপর নিয়মিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবছর এ মেলার পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে দুই গুণী সাহিত্যিক পেলেন ‘চিহ্ন’ সাহিত্য পুরস্কার | ক্যাম্পাস

আপডেট সময় : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২