ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

রাবিতে বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৯৬৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের শাস্তির দাবিত মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা ও কর্মচারী পরিষদ। বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে তারা এই মানববন্ধন করেন।

এছাড়াও সারাদেশে বিএনপি-জামাতকে অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির আখ্যা দিয়ে শাস্তির দাবি জানান সেখানকার নেতাকর্মীরা।’

নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যেভাবে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রমে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এমন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থিই নয়, বরং এটি ফৌজদারি অপরাধের শামিল।

এসময় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি সৈয়দ মেসকাত আলি টুটুল বলেন, বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে। দেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করলো তারা হত্যার রাজনীতি বিশ্বাস করে।

সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি মো.আজম খান বলেন, বিএনপি রাজনৈতিক মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। আজকে আমাদের এই সমাবেশ বলে দিতে চাই আপনার উদ্দেশ্য সফল হবে না। আপনাদের কঠিন পরিস্থিতি আসবে। বাংলাদেশে এখন উন্নয়নের ধারা প্রবাহিত হচ্ছে ঠিক সেই মুহুর্তে রাজাকারের সন্তান আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিয়েছে। আমরা চাই তাকে অতিদ্রুত শাস্তির আওতায় আনা হোক।

সাংগঠনিক সম্পাদক রানামূল করিম রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহায়ক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো.মাসুম, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি, মো.তুহিন রেজা, মো.হাবিবুর রহমান, সাধারণ কর্মচারী টেড ইউনিয়নরর সভাপতি আব্দুল আজিজ, পরিবহন টেকনিক্যাল সভাপতি মো.শাহিন শেখসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 May 2023

রাবিতে বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবিতে মানববন্ধন

www.Bangladesherbarta.com

রাবিতে বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩