ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ৯৭২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আরবি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) সেমিনারের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিসির সামনে এসে শেষ হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সালেকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল হক, প্রধান বক্তা ছিলেন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর ১৯৭৩ সালে জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবি ভাষাকে এর দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদান করা হয়। ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা (ইউনেস্কো) সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।

জাতিসঙ্ঘের ৬টি ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা হলো আরবি। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আরবি ভাষাকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না। একজন শিক্ষার্থী চাইলে এ ভাষা শিখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গবেষণা করতে পারে।

তাছাড়া বাংলাদেশের র্যামিটেন্সের সিংহভাগ আরবী ভাষাভাষী দেশ থেকেই আসে। ধর্মীয় দৃষ্টকোণ থেকেও এ ভাষার গুরুত্ব কম নয়। এটিকে অবহেলা করার সুযোগ নেই। এজন্য আরবি ভাষা বিস্তারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আব্দুস সালাম মিঞা (অব), প্রফেসর ড. এসএম আব্দুস সালাম, অধ্যাপক ড. বিলাল হুসাইন, অধ্যাপক ড. সেতাউর রহমান, অধ্যাপক ড. আতোয়ার রহমান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক নেসার উদ্দীন, অধ্যাপক ড. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, ড. আবু সালেহ ত্বহা, ড. কামারুজ্জামান।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২