ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবিতে রাত সাড়ে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ প্রশাসনের | 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৯৬৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের পড়াশুনা, ক্যাম্পাসের শৃঙ্খলা বজায়সহ বহিরাগতদের প্রবেশ কমাতে রাত সাড়ে ৮টার মধ্যে ক্যাম্পাসের সকল দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ মাচ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, বেশি রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দোকানপাট খোলা থাকলে আমাদের শিক্ষার্থীদের পড়াশুনার সমস্যা হয়। এছাড়াও বহিরাগতদের প্রবেশ বৃদ্ধির অন্যতম কারণ হলো দোকানপাট। বেশি রাত পর্যন্ত দোকানগুলো খোলা থাকলে এতে আড্ডা জমায় অনেক বহিরাগত। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের পরিবেশ সমুন্নত রাখতে আমরা এউদ্যোগ নিয়েছি।

তিনি আর বলেন, ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে আমরা পরবর্তীতে যেকোনো পদক্ষেপ নিতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দর ও সুশৃঙ্খল ক্যাম্পাস চায়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যান্তরে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেতেও দেখাতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।

উল্লেখ্য, শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। যার পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনের জন্য সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ করেন। আজ থেকে আবারও যথারীতি নিয়মে চলছে ক্লাস-পরীক্ষা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 March 2023

রাবিতে রাত সাড়ে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ প্রশাসনের | 

www.Bangladesherbarta.com

রাবিতে রাত সাড়ে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ প্রশাসনের | 

আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩