ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে ‘শীত আগমনী উৎসব-১৪২৯’// সোমবার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ৯৭৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন -বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢেঁকির ডামি, কারুকার্যে সজ্জিত সূর্যমুখী ফুলের বাগান, অতিথি পাখি সজ্জিত বটগাছ এবং পুকুর।

এগুলোর মাধ্যমে শীতকালীন আবহটিকে উপস্থাপন করবে শিক্ষার্থীরা। উৎসবটিকে ঘিরে চারুকলার প্রধান ফটক থেকে শুরু করে মুক্তমঞ্চসহ পুরো প্রাঙ্গণকে শিল্পীর রং তুলির ছোঁয়ায় সাজানো হবে। পাশাপাশি থাকবে হরেক রকমের পিঠার ৬টি স্টল।

উৎসবের ১ম পর্বে চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, “আবহমান বাঙালি সংস্কৃতিতে যেটা হয়ে আসছিল, ফসল উঠার পরে কৃষক নতুন ফসল দিয়ে পিঠা উৎসব করে আসছিল।

আমরা মূলত সে থিমকে ভিত্তি করে আমাদের এবারের শীত উৎসব আয়োজন করেছি। উৎসবের প্রতিটি সেগমেন্টে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার ব্যবহারিক প্রয়োগের সুযোগ পাবে৷ আর যে ঐতিহ্য গুলো হারিয়ে যাচ্ছে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ‘শীত আগমনী উৎসব-১৪২৯’// সোমবার

আপডেট সময় : ০৫:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২