ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে ৪ দিনব্যাপী// রোভার স্কাউটের তাঁবুবাস উদ্বোধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৯৭৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন-বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপের চার দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সামনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. হুমায়ুন কবির। রোভার স্কাউট গ্রুপের পতাকা উত্তোলন করেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর মোহাম্মদ নাসিম রেজা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পারদর্শী হওয়া শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন। জনগণ ও দেশের কল্যাণে বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এটি আমাদের জন্য আনন্দের। রোভার স্কাউট প্রোগ্রামের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা মননশীলতা সৃষ্টি করে দেশ গঠনের কাজে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ অধ্যাপক।

উদ্বোধন কালে সম্পাদক বলেন, ‘তিন দিনের দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে আমরা নিজেকে বিশ্ব স্কাউটের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করি। তাই হাতে কলমে এই তিন দিনের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি’।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের আরএসএল প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ড. মো. জরিরুল আনিস, রুণা লায়লা, রাফিকা খানম, নূরুল ইসলাম বাবু, ইউনিট কাউন্সিলের সভাপতি মো. গাজীউল ইসলাম ও সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ পাঠান।

চার দিনব্যাপী এই দীক্ষানুষ্ঠান ৮ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত চলবে। রোভারদের অংশগ্রহণে হাইকিং, মহা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন, স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষে অনুষ্ঠানের চতুর্থদিনে দিনে সফলভাবে সকল কার্যক্রম সম্পন্নকারী রোভারদের দীক্ষানুষ্ঠান সমাপ্ত হবে।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে নবাগত ৫০ জন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউটস-এর সদস্যপদ লাভ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ৪ দিনব্যাপী// রোভার স্কাউটের তাঁবুবাস উদ্বোধন

আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২