ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির ইচ্ছে’র সভাপতি শাকিল, সম্পাদক জুলিয়া | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক সংগঠন ইচ্ছে’র ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাকিলকে সভাপতি ও একই ইন্সটিটিউটের শিক্ষার্থী জুলিয়া আক্তার মিশুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংলগ্ন ইচ্ছে’র স্কুল প্রাঙ্গণে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইয়ামিন হোসেন আরিফ ও শাহ মোজাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রওনক জাহান, স্কুল পরিচালক সিরাজুম মনিরা, সহকারী স্কুল পরিচালক অজয় সিংহ, পরিচালক আমান ফাউন্ডেশন রেজওয়ানুল হক।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অন্যতম উদ্যোক্তা শারমিন আক্তার জুঁই, ইচ্ছের বর্তমান উপদেষ্টা মোশাররফ হোসেন, নির্মল চন্দ্র দাস, তামান্না ফেরদৌস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মন্ডল বলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ নাগরিক। তাদের কাছে দেশ অনেক কিছু প্রত্যাশা করে, বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে এই সকল কাজে এগিয়ে আসা উচিত।

উল্লেখ্য, ইচ্ছে একটি ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক সংগঠন। “মেধা দেই, শ্রম দেই আর্তমানবতার সেবা করি পৃথিবীকে বদলে দেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি ব্যতিক্রমধর্মী সংগঠন ইচ্ছে’র পথ চলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ইচ্ছে’র সভাপতি শাকিল, সম্পাদক জুলিয়া | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩