ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক/ দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি॥

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে ‘এ’ ইউনিটের এ ফল প্রকাশ করা হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটভুক্ত
(কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ থেকে ৬ সেপ্টেম্বর মধ্যে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (প্রথম মাইগ্রেশন)-এর তালিকা প্রকাশ করা হয়েছে।

এতদসঙ্গে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর-এর ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।তালিকাভূক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইনস্টিটিউট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘এ’ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

এদিকে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক তৃতীয় মেধা তালিকা ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
09 September 2022

রাবির 'এ' ইউনিটের বিষয়ভিত্তিক/ দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

www.Bangladesherbarta.com

রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক/ দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

আপডেট সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২