ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবির পরবর্তী/ উপ-উপাচার্য হিসেবে তিন শিক্ষকের নাম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৮ সালে প্রশাসনিক কার্যক্রম দেখাশোনার জন্য দ্বিতীয় উপ-উপাচার্য পদের সৃষ্টি হয়েছিলো। এই পদে প্রথমবারের মত নিয়োগ পেয়েছিলেন রসায়ন বিভাগের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।

তবে গত ২৬ জুলাই শেষ হয়েছে তার চার বছরের মেয়াদ কাল। শূন্য হওয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদটি পূরণ করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসরের নাম সুপারিশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই তিন শিক্ষকের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী কার্যলয়ের অধীন একটি অধিদপ্তর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই তিন প্রফেসর হলেন- বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর এম. হুমায়ন কবীর, রসায়ন বিভাগের প্রফেসর মো. তারিকুল হাসান মিলন ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর প্রণব কুমার পান্ডে।

এই তিন শিক্ষকের স্থানীয় ঠিকানা ও বর্তমান ঠিকানার সকল তথ্য সংগ্রহ শেষ করেছে ওই অধিদপ্তর। তাদের নিয়োগ ফাইল বর্তমানে প্রধাানমন্ত্রী কার্যালয়ে রয়েছে।

নিয়ম অনুযায়ী এই তিন প্রফেসরের মধ্যে একজনের নাম সুপারিশ করে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রাষ্ট্রপতি কার্যালয়ে প্রেরণ করা হবে। পরে মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে শিক্ষা মন্ত্রণালয় সেই প্রফেসরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭৩ (সংশোধিত)-এর অধ্যাদেশ-১৩ এর ১ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে একাডেমিক ও প্রশাসনিক দুভাগে ভাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রথমবারের মতো দুজন উপ-উপাচার্য নিয়োগ দেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, নতুন আরো একজন উপ-উপাচার্য আসলে প্রশাসনিক কাজগুলো আরো বেশি বেগবান হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদটি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যাশা এমন একজন এ পদে আসুক, যিনি ছাত্র-শিক্ষক বান্ধব হবেন এবং বিচক্ষণতার সাথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবেন।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 September 2022

রাবির পরবর্তী/ উপ-উপাচার্য হিসেবে তিন শিক্ষকের নাম

www.Bangladesherbarta.com

রাবির পরবর্তী/ উপ-উপাচার্য হিসেবে তিন শিক্ষকের নাম

আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২