ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির প্রকৌশল অনুষদের ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ পেলেন যারা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৯৭৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, এক গবেষক ও ২২৬ জন শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, অ্যাওয়ার্ড পাওয়ার সঙ্গে আপনাদের দায়িত্বও বেড়ে গেল। কারণ এখন সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে অন্যদেরও সামনে এগিয়ে নিতে হবে।

আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অন্য দেশের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে। তার অন্যতম কারণ হলো আমাদের সমন্বয়ের অভাব। তাই এই বিশ্বিবদ্যালয়কে বিশ্বমানের কাতারে পৌঁছাতে সকলের ঐকান্তিক ও সুসমন্বিত কার্যক্রম একান্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই লক্ষ পূরণে উদ্যোগী হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সে লক্ষ অর্জনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাককে ২০২২ সালের ডিন্স অ্যাওয়ার্ড এবং উচ্চমানের গ্রন্থ প্রকাশনার স্বীকৃতিস্বরূপ ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মন্ডলকে একই সালের বিশেষ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মন্ডল ও ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি গবেষক মো. জহিরুল ইসলামকে ২০২৩ সালের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বি.এস-সি ইঞ্জিনিয়ারিং ও এম.এস-সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস্ লিস্টের অন্তর্ভূক্ত শিক্ষার্থীদের মধ্যে ছিল ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এম.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৮ জন; বি.এসসি ইঞ্জি. এর ২৪ জন; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এসসি ইঞ্জিনিয়ারিংয়ের ৬ জন, বি.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ জন, বি.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে ৯ জন, বি.এসসি ইঞ্জিনিয়ারিং’এর ২৯ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ জন, বি.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৫ জন এবং অধিভুক্ত পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বি.এসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ জন।

এদিকে অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা ও অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির প্রকৌশল অনুষদের ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ পেলেন যারা

আপডেট সময় : ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩