ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে //ঢাবি ছাত্রীসহ ৩ জনকে কারাদণ্ড

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / ৯৭৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাবির ছাত্রীসহ ৩ শিক্ষার্থীকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভর্তি পরীক্ষার কাজে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ এ কারাদণ্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলেসুর রহমান। তার বাসা জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে আবুল কাশেমের ছেলে। সে গ্রুপ ১-এর পরীক্ষায় সে ১৭২২৮ রোলে হয়ে পরীক্ষা দিচ্ছিল। দন্ডপ্রাপ্ত দ্বিতীয় জন হচ্ছে নারায়ণগঞ্জ সদরের মূলবাড়ির মো. আব্দুস সালামের পুত্র সজীব। সে গ্রুপ ২-এর ৩৯৫৩৪ রোলের হয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। তৃতীয় জন হচ্ছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা লোহাগড়া কালীগঞ্জের জয়নাল আবেদীনের কন্যা জান্নাতুল মেহজাবীন। সে গ্রুপ-৩ হয়ে ৬২৮২৮ রোলে মোসা. ইশরাত জাহানের পরীক্ষা দিচ্ছিলো।

কেন্দ্র সূত্রে জানা যায়, এ-ইউনিট প্রথম শিফট ভর্তি পরীক্ষায় ৫০ হাজার টাকার চুক্তির বিনিময়ে তামিম হাসান লিমন নামের জনৈক প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে ড. এম ওয়াজেদ মিঞা একাডেমিক ভবনের ২২২ নম্বর এখলাসুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় শিফটের সত্যন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহমেদের পরিবর্তনে সজীব আহমেদ নামের শিক্ষার্থী প্রক্সি পরীক্ষা দিচ্ছিলো। পরে সহকারী প্রক্টরদের তত্ত্বাবধানে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

কারাদন্ডের বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে অন্যের পরীক্ষা দেও দেওয়ারর সময় ৩ জনকে আটক করে হয়। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদ করা পর ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ’ ইউনিটের তৃতীয় শিফটে ভর্তি পরীক্ষা চলমান। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আগামীকাল ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 July 2022

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে //ঢাবি ছাত্রীসহ ৩ জনকে কারাদণ্ড

www.Bangladesherbarta.com

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে //ঢাবি ছাত্রীসহ ৩ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ১১:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২