ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত। এ উপলক্ষ্যে ২৮ মে থেকে ৩১ মে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৮ মে থেকে ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২৭ মে বিভাগগুলোর অফিসসমূহ খোলা রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।
এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 May 2023

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

www.Bangladesherbarta.com

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

আপডেট সময় : ০১:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩