ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির ৫ দোকানিকে ৩২ হাজার টাকা/ জরিমানা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন।।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ৫ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের দোকানগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হাসান আল মারুফ।

তথ্য মতে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ও ৫৩ নং ধারা অনুযায়ী ৫ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে টুকিটাকি স্ন্যাকস এন্ড স্টেশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিদেশি পণ্যের উপর স্টিকার ও এমআরপি না থাকায় ফয়জুল এন্ড সন্সের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা দিতে অস্বীকার করায় এ দোকানকে সিলগালা করার সিদ্ধান্ত নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে একপর্যায়ে টাকা দেওয়ায় সিলগালা থেকে বেঁচে যান এ দোকানী।

এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন, অপরিস্কার প্লেট রাখার দায়ে টুকিটাকি চত্বরের দুই হোটেল মালিককে ২ হাজার করে ও ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, কোনো অভিযোগ ছাড়াই আমরা আজকে এই অভিযান পরিচালনা করি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান পরিদর্শন করে ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ৫টি দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আমাদের সার্বিক সহযোগিতায় ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান বলেন, ক্যাম্পাস অভ্যন্তরে অনেক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্যের তথ্য পেয়েছি আমরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করার উদ্যোগ অনেক আগে থেকে আমরা নিয়েছিলাম। রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণের সাথে অনেকবার কথা হয়েছে কিন্তু সময় সুযোগের কারণে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। আজকে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৭ আগস্ট ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যান্তরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫০ দোকানপাটকে উচ্ছেদ করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ৫ দোকানিকে ৩২ হাজার টাকা/ জরিমানা

আপডেট সময় : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২