ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবি রিপোর্টার্স ইউনিটির ২১তম/ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সংগঠনটির নিজস্ব কার্যালয় রাকসু ভবনের ২০১ নম্বর কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

পরে সংগঠনটির কার্যালয় থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এসে শেষ হয়। সেখানে ‘বাংলাদেশের সাংবাদিকতা: সাম্প্রতিক চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকের চক্ষুশূল। আমি সাংবাদিকদের বলব এই সরকারের যে সমস্ত ভালো কাজ আছে সেই কাজগুলোকে যাতে বেশি বেশি প্রচার করা হয়। আর এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ভালো কাজ করে থাকে সেগুলোকেও প্রচার করা দরকার। প্রশাসনের যদি কোন ভুলও হয় সেটা যেন আমরা পারস্পরিক পরামর্শ করেই সংবাদটা পরিবেশন করি। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা দায়িত্ববোধ যেন আমার ছাত্রদের মধ্যে থাকে।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, এর আগে সাংবাদিকতায় অনেকের পুঁথিগত বিদ্যা ছিলো না। কিন্তু আমার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়ে সাংবাদিকতা করতে যাচ্ছে। তোমাদের কাছের জাতির প্রত্যাশা এবং প্রাপ্তি অনেক বেশি। যদিও আমরা জানছি যে সাংবাদিকতা এখন অনেকটা বিপদজনক পেশা হয়ে গেছে। সত্য বড় কঠিন। তবে তোমাদের সত্যটাই লিখে যেতে হবে। আমি প্রত্যাশা করছি, তোমাদের হাত ধরেই বিনির্মাণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে যে পেশায় যাবে সেই পেশায় যেনো সে সর্বোচ্চ জায়গায় যেতে পারে। তবেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আসবে। একজন সাংবাদিক যদি এখানে তার লেখনীর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে তবে সাংবাদিক অঙ্গনে অনেক মেধাবীরা জায়গা পাবে। তবে একজন সাংবাদিককে শুধু সাংবাদিকতা শিখলে হবে না, তার অনেক জ্ঞান থাকা দরকার।

সভায় রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ এবং অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। আলোচনায় সভায় প্রধান আলোচক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও রাবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস ‘বাংলাদেশের সাংবাদিকতা: সাম্প্রতিক চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 October 2022

রাবি রিপোর্টার্স ইউনিটির ২১তম/ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

www.Bangladesherbarta.com

রাবি রিপোর্টার্স ইউনিটির ২১তম/ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৩:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২