ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

“রাষ্ট্রপতির সঙ্গে রওশনের বৈঠক” ভোটে যাবে জাপা, পুনঃতফসিলের অনুরোধ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৯৭২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় তাঁর সঙ্গে দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।আজ রোববার বেলা ১২টার দিকে তাঁরা বঙ্গভবনে প্রবেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

ঘণ্টাখানেকের বৈঠকের পর বঙ্গভবন থেকে বের হয়ে বেলা ১টার দিকে মসিউর রহমান রাঙ্গা জানান, বিরোধীদল নির্বাচনে অংশ নেবে এবং তাঁরা প্রস্তুত বলেও জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।রাঙ্গা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তফসিল কিছুটা পেছাতে আহবান জানিয়েছেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ। সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এসব নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন রাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“রাষ্ট্রপতির সঙ্গে রওশনের বৈঠক” ভোটে যাবে জাপা, পুনঃতফসিলের অনুরোধ

আপডেট সময় : ০৮:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩