ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৯৭০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন,রাবি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হতে যাচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই-যুক্তিতে, প্রত্যয়ে, একসাথে’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (২৮ অক্টোবর) এই প্রতিযোগিতা শুরু হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করছে রুয়েট ডিবেটিং ক্লাব। দুদিন হবে এ প্রতিযোগিতা।

সারাদেশের ১৩ জেলার ৩২টি বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এতে বিতার্কিক থাকবেন ৯৬ জন। ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন বিচারক এবং ২০ জন স্বাধীন বিচারক অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঢাকা জেলার ১৪টি এবং ঢাকার বাইরের ১৮টি প্রতিষ্ঠান রয়েছে।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন রুয়েটের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। আর দুর্নীতিবিরোধী শপথ পাঠ করাবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

চ্যাম্পিয়ন ও রানার-আপ দল যথাক্রমে ২৫ হাজার ও ১৫ হাজার টাকা পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র পাবে।

রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি হামজা বিন মুজিব বলেন, যুক্তিচর্চার মধ্য দিয়ে নিজের অবস্থান শক্তিশালীভাবে প্রকাশ এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সাহায্য করে বিতর্ক। দেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়মনা তরুণ প্রজন্মের কঠোর সংকল্পের বিকল্প নেই। টিআইবি দীর্ঘদিন ধরে সেই দৃঢ় চেতনা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে কাজ করছে টিআইবি। দুর্নীতিবিরোধী এই সামাজিক আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই তরুণদের অংশগ্রহণে বিতর্কসহ নানা মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যকর চাহিদা সৃষ্টির মধ্য দিয়ে সুশাসন ও সমতা নিশ্চিতে কাজ করছে টিআইবি।

http://এস-এএইচ

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 October 2022

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু | ক্যাম্পাস

আপডেট সময় : ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২