ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৯৭০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা এম.তারেক নূর ।

এমনটি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল শাহরিয়ার নামে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর পর মেডিকেল কর্তৃপক্ষ রাবি ছাত্রদের উপর চড়াও হন। এমন সময় কার্যকরী পদক্ষেপ নিয়ে তিনি পরিস্থিতি শান্ত করেন। এবং অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়ান। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসামূলক পোস্ট করেন।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জিএম অপি বলেন, এই মানুষটাকে যত দেখি মুগ্ধ হই। চলতি বছরের ২ রা ফেব্রুয়ারি হিমেল হত্যা থেকে শুরু করে গতকালের শাহারিয়ার ভাইয়ের মৃত্যুর পর সাধারন শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতি সংহতি প্রকাশ করে সারা রাত অবস্থান কর্মসূচিতে ঘাম ঝরিয়েছেন এই মানুষটি। কোথায় ছিলেন না ছাত্র উপদেষ্টা তারেক নূর স্যার? শিক্ষার্থী বান্ধব প্রশাসন যদি এদেশে সত্যিই থেকে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা মহোদয় বোধহয় তার উজ্জ্বল দৃষ্টান্ত। দায়িত্ববান এমন মহান মানুষদের নিয়ে গর্ব করা যায়।

আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন তার স্যারকে বলেন, আমরা শিক্ষার্থীদের প্রয়োজনে আপনার ঘাম ঝরে পড়তে দেখেছি । আমরা গর্ব করি আমাদের এমন একজন দায়িত্বশীল অভিভাবক নিয়ে। শহীদ শামসোজ্জোহা স্যারের প্রতিচ্ছবি আমরা আমাদের তারেক নূর স্যারের মাঝে দেখতে পাই।

এই বিষয়ে জানতে চেয়ে ফোন করলে ছাত্র উপদেষ্টা এম.তারেক নূর মুখে কোনো কথা বলতে পারছিলেন না। তিনি বলেন গতকাল সারারাত জোরে জোরে চিৎকার করার কারণে কন্ঠে সমস্যা হয়ে গেছে আমার। এরপর ভাঙা কন্ঠে তিনি বলেন শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে রাবি প্রশাসন পাশে আছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 October 2022

শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর | ক্যাম্পাস

আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২