ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছেন তিতে; ব্রাজিলের প্রথম ম্যাচ স্কোয়াড ঘোষণা!

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:২৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ৯৭৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরুর দেশ কাতারে চলছে বিশ্বকাপের ২২ তম আসর। এই আসরে শিরোপা নিজেদের করে নিতে মরিয়া ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগেই দলটির একাদশ চূড়ান্ত করে ফেলেছেন কোচ তিতে! সোমবার সকালে ফুটবলারদের নিয়ে লুসাইল স্টেডিয়ামের মাঠ দেখতে গিয়েছিলেন ব্রাজিলের কোচ। ছিলেন ফুটবলারের পরিবারের সদস্যরাও। বিকেলে আল আরবি স্পোর্টস ক্লাবের মাঠে অনুশীলনের পরেই সার্বিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ঠিক করে নেন তিনি।

ফুটবলপ্রেমীদের যাবতীয় আগ্রহ অবশ্য সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের আক্রমণভাগ কী হবে, তা নিয়েই। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রধান স্ট্রাইকার (নাম্বার নাইন) হিসেবে তিতের পছন্দ রিচার্লিসন। বাঁ দিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। ডান দিকে লুকাস পাকেতা। নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে তিনি ব্যবহার করবেন একটু পিছন থেকে। কারণ, ব্রাজিল কোচ মনে করছেন, সার্বিয়া পাঁচ জন ডিফেন্ডারকে রেখে অতিরক্ষণাত্মক রণকৌশলকে হাতিয়ার করতে পারে। আক্রমণের ঝড় তুলেই বিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে চান তিনি। পাশাপাশি, তাঁর লক্ষ্য নেমারকে সুস্থ রাখা। এই কারণেই প্যারিস সঁ জরমঁ তারকাকে একটু পিছন থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবারের ব্রাজিলের অনুশীলনে সেরা মুহূর্ত অবশ্য উপহার দিলেন পাকেতা-ই। ব্রাজিল তারকার স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে গ্যালারিতে ছিলেন। মাঠে অনুশীলনরত পাকেতার কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দেয় তাঁর এক ছেলে। কোচের কাছে অনুমতি নিয়ে গ্যালারিতে উঠে ছেলেকে কোলে নিয়ে কান্না থামান ব্রাজিল তারকা। তার পরে ফের মন দেন অনুশীলনে।

বিশ্বকাপে ফুটবল সম্রাট পেলের দেশের সাফল্যের ব্যাপারে আশাবাদী জ়াভি হার্নান্দেসও। তিনি মনে করেন, বিশ্বকাপ জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। জানিয়ে দিচ্ছেন, মাঠে দলকে চালনা করার মূল দায়িত্ব নিতে হবে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে। স্পেনের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জ়াভি বলেছেন, ‘‘তিতে অনেক দিন ধরে দলটাকে তৈরি করেছেন। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্রত্যেকটি ম্যাচে ব্রাজিল বুঝিয়ে দিয়েছে, এ বার কাপ জিততে ওরা কতটা মরিয়া হয়ে রয়েছে।’’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 November 2022

শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছেন তিতে; ব্রাজিলের প্রথম ম্যাচ স্কোয়াড ঘোষণা!

www.Bangladesherbarta.com

শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছেন তিতে; ব্রাজিলের প্রথম ম্যাচ স্কোয়াড ঘোষণা!

আপডেট সময় : ০৩:২৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২