ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে তৃণমূলের পেশাজীবিরা সাহায্য পাচ্ছে- এমপি নিক্সন 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৯৬৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোবাহান সৈকত সদরপুর(ফরিদপুর) 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আজ তৃণমূলের সব সম্প্রদায়ের জনগণ সরকারি সাহায্য পাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে সাড়ে ১৪ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আজ উন্নত দেশে পদার্পন করছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলে পরিবারদের মাঝে বিকল্প আয়বর্ধন উপকরণ (বকনা বাছুর) বিতরণকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতে দেশ চলত ভিক্ষা ও সাহায্য সহযোগিতায়। আজ শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তখন এদেশের বিরোধীদলের কিছু কিছু নেতাদের দেশবিরোধী বক্তব্যে জনগণ হতবাক।

তিনি দেশপ্রিয় জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও নিক্সন সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংযুক্ত, সদরপুর (ফরিদপুর): সদরপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণের একাংশ ও সভায় বক্তব্যের একাংশ-

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
08 June 2023

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে তৃণমূলের পেশাজীবিরা সাহায্য পাচ্ছে- এমপি নিক্সন 

www.Bangladesherbarta.com

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে তৃণমূলের পেশাজীবিরা সাহায্য পাচ্ছে- এমপি নিক্সন 

আপডেট সময় : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩