ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার করায় ব্যবসায়ীকে মারধর এর অভিযোগ উঠেছে মেম্বার এর বিরুদ্ধে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি৷৷ 

লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে যাওয়ায় এক ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ উঠেছে মেম্বার এর বিরুদ্ধে, গতকাল রোববার রাতে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হলো নেতা আমিনুল হক দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। তিনি দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের প্রচারণায় কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে কালীরহাট বাজারে এসে ব্যবসায়ী রমনীকান্ত বর্মণকে তার দোকান থেকে তুলে নিয়ে মারধর করেন আওয়ামী লীগ নেতা আামিনুল ও তার লোকজন।

রমনীকান্ত বর্মণ আসন্ন জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হকের ‘ঈগল’ প্রতীকের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি পেশায় ধান ব্যবসায়ী।

রমনীকান্ত বলেন রোববার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রায় এক হাজার লোক নিয়ে আমরা একটি মিছিল করি। কয়েক ঘণ্টার মিছিল শেষে আমি দোকানে এসে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এসময় আমিনুল হক ও ৪-৫ জনকে নিয়ে এসে আমাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে রাস্তার ওপরে মারধর করেন।’

‘স্থানীয় লোকজন এগিয়ে না আসলে আমাকে মারধর করে মেরে ফেলতেন। তিনি আমাকে হুমকি দিয়েছেন, ৭ জানুয়ারির পর আমাকে দেখে নেবেন। আমাকে মিথ্যা মামলাসহ বিভিন্ন বিপদে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি বলেন তিনি।

জানতে চাইলে মারধর ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা আমিনুল হক। রমনীকান্তের সঙ্গে শুধু বাকবতিন্ডা হয়েছে বলে দাবি করেন তিনি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ বলেন গতকাল রাতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার করায় ব্যবসায়ীকে মারধর এর অভিযোগ উঠেছে মেম্বার এর বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪