ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

হলের বারান্দা থেকে পড়ে নিহত রাবি শিক্ষার্থী জানাযা সম্পন্ন | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:১৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৯৭২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এম.জি.এম শাহরিয়ারের জানাজা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ফাহিম মাহমুদের ইমামতিতে তার জানাজা সম্পন্ন হয়।

পরিবারের পক্ষ থেকে শাহরিয়ের বড় ভাই গোলাম সরোয়ার বলেন, এই সময়ে একজন বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জানাজায় দাড়ানো যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। আমাদের সকলের জানা উচিৎ আমরা সবাই রাষ্টের সম্পদ তার থেকে বড় কথা আমরা পরিবারের সস্পদ। আমি জানি না এই কফিনের ওজন আমার পরিবার সদস্যরা কেমন করে বহন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, একজন শিক্ষক ও পিতা হিসেবে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা যে কতটা কষ্টের তা একজন পিতাই শুধু জানে।

আমি তার পরিবারের প্রধান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি সকলেই তাকে ক্ষমা করে দিবেন। তার সাথে আর্থিক দেনা-পাওনা থাকলে আমাকে জানাবেন পরিশোধ করে দিব। আমরা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। সাথে তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দিন।

শাহরিয়ারের জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান উল-ইসলাম, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড.ফরিদুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নিহত শাহরিয়ারে বড়, চাচাতো ভাই, সহপাঠীসহ প্রায় দুই হাজার শিক্ষক শিক্ষার্থী।

পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে শাহরিয়ারের লাশ তার বড় ভাই শাকিলের কাছে হস্তান্তর করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২টি বাসে করে শিক্ষার্থীদের নিয়ে শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় তার বড় ভাই শাকিল।

এদিকে শাহরিয়ারে মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তার সহপাঠীরা। কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে অনেককে। তার আত্মীয়-স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল মতিহারের সবুজ ক্যাম্পাস। বাস নিহত শিক্ষার্থীকে তার গ্রামের বাড়ি দাফন করা হবে ।

উল্লোখ্য গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান শাহরিয়ার। বিকট শব্দ পাওয়ার পর কয়েকজন দেখতে পেলে তার কাছে ছুটে যান। ততক্ষণে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হলের বারান্দা থেকে পড়ে নিহত রাবি শিক্ষার্থী জানাযা সম্পন্ন | ক্যাম্পাস

আপডেট সময় : ০৭:১৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২