ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

হাফিজ মল্লিকের ৫ কাঠার প্লট মাত্র ৪০০ টাকা, ৩০ ভরি স্বর্ণ ৪০ হাজার টাকা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের নির্বাচনি হলফনামায় দেয়া তথ্য দেখে বিস্মিত হয়েছে বরিশালের মানুষ।

তিনি হলফনামায় উল্লেখ করেন- তার ৩০ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য ৪০ হাজার টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম ১৩৩৩ টাকা। এ ছাড়া পাঁচ কাঠার একটি সরকারি প্লটের দাম মাত্র ৪০০ টাকা। এ ছাড়া ২৯ হাজার টাকা মূল্যের সাড়ে তিন কাঠার একটি প্লট ও একটি ছয়তলা বাড়ি রয়েছে। কক্সবাজারের উখিয়ায় ১১৫ শতাংশের ওপর নির্মাণ করছেন রিসোর্ট। পাশাপাশি তার স্ত্রীর নামে কত ভরি স্বর্ণ রয়েছে তা উল্লেখ না করলেও ৫০ হাজার টাকার স্বর্ণ রয়েছে বলে জানিয়েছেন।

হলফনামায় দেয়া তথ্যে প্রার্থীদের সম্পদের এমন বিস্ময়কর দাম উল্লেখ করার বিষয়ে টিআইবি বরিশালের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা বলেন, এটি অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য। নির্বাচন কমিশনের উচিত এসব তথ্যের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। তা ছাড়া ভোটাররাও এমন অসত্য তথ্য দেয়া প্রার্থীদের বয়কট করা উচিত।

হাফিজ মল্লিকের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তার বার্ষিক আয় ২৫ লাখ ২৪ হাজার ৪৮৬ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে সাত লাখ ৪৭ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১৫ লাখ ৯৯ হাজার আট টাকা এবং পেনশন থেকে এক লাখ ৭৮ হাজার ৪৭৮ টাকা। তবে তার স্ত্রী কৃষি খাত থেকে বছরে পাঁচ লাখ এবং ব্যাংক আমানত থেকে এক লাখ ৭৪ হাজার ৭৯২ টাকা রোজগার করেন।

স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার ছয় কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৪৮৩ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে নগদ অর্থ ১৫ লাখ ৫০ হাজার, ব্যাংকে জমা এক কোটি ১১ লাখ ৩৩ হাজার ৮৩৭ টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১০ শতাংশ শেয়ারে দুই কোটি ৪০ লাখ টাকা, ব্যাংকে স্থায়ী আমানত এক কোটি ২২ লাখ ৬৩ হাজার ২৪৬ টাকা, ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, ৪০ হাজার টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণ, ইলেকট্রিক সামগ্রী ৫০ হাজার টাকা, এক লাখ টাকার আসবাবপত্র, ৩৪ লাখ ছয় হাজার টাকা মূল্যমানের ২ দশমিক ৯৫ একর জমি, পাঁচ কাঠার সরকারি প্লটের মূল্য ৪০০ টাকা, ৩ দশমিক ৫০ কাঠার একটি প্লটের মূল্য ২৯ হাজার টাকা, ছয়তলা বাড়ির মূল্য এক কোটি ২৮ লাখ টাকা।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন মল্লিক আলোচিত নাম। ২০০১ সালে পাঁচ বছর চাকরির বয়স থাকলেও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর পর থেকেই সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। এর আগে ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন চাইলেও মহাজোটের সাথে সমঝোতায় এই আসনটি ছাড় দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
13 December 2023

হাফিজ মল্লিকের ৫ কাঠার প্লট মাত্র ৪০০ টাকা, ৩০ ভরি স্বর্ণ ৪০ হাজার টাকা 

www.Bangladesherbarta.com

হাফিজ মল্লিকের ৫ কাঠার প্লট মাত্র ৪০০ টাকা, ৩০ ভরি স্বর্ণ ৪০ হাজার টাকা 

আপডেট সময় : ০৭:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩