ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

১৮ ও ১৯ জুলাই পদযাত্রা করবে বিএনপি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৯৭২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সংসদ বিলুপ্তি এবং খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে,আজ একদফা  আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে ১৮ জুলাই সারাদেশের জেলা-মহানগরে,এবং একই দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুধু ঢাকায় পদযাত্রা কর্মসূচি করবে দলটি।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ জুলাই রাজধানীতে ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ১৯ তারিখ উত্তরা থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত আরেকটি পদযাত্রা হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের একটাই দাবি, এই সরকারের পতন এবং নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।তিনি বলেন, আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একইভাবে এদিন সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি করা হবে। এর পরদিন ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করা হবে।

মির্জা ফখরুল বলেন, এ কর্মসূচি ঘোষণা দিলাম। ওইদিন কর্মসূচি করার আগেই দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেবেন, পদত্যাগ করে বিদায় নেবেন। যদি বিদায় না নেন, তারপর তো আরও কর্মসূচি আসছেই। কঠোর কর্মসূচি দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবে জনগণ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আজকের এই একদফা আন্দোলনের ঘোষণা ব্যক্তি মির্জা ফখরুলের নয়, তরুণ প্রজন্মের তরুণ্যের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এ ঘোষণা। দেশের ১৮ কোটি মানুষ, যারা গণতন্ত্রের জন্য তাকিয়ে আছেন, তাদের জন্য ঘোষণা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
12 July 2023

১৮ ও ১৯ জুলাই পদযাত্রা করবে বিএনপি

www.Bangladesherbarta.com

১৮ ও ১৯ জুলাই পদযাত্রা করবে বিএনপি

আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩