বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০২:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৯৭৮০ বার পড়া হয়েছে
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস হিসেবে কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলার শাহেবাবাদ ইউনিয়নের জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জাপান বাংলাদেশ মিলন আয়তনে সংস্থার উদ্যোগে প্রায় ৩০০ দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রামের অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষজন যাতে কষ্ট লাঘব করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান খান সাবেক চেয়ারম্যান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্বত্তাধীকারী, ব্রাহ্মণপাড়া রশিদ মার্কেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম গোলাম মোস্তফা নয়ন, সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি, তিনি তার বক্তব্যে বলেন একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠন অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ করেছে. যেখানে অসহায় মানুষরা তাদের দুঃখ বলার একটা ঠিকানা হয়েছে,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রনি মোস্তফা।
আরো উপস্থিত ছিলেন : জাকির হোসেন মেম্বার, নুরুল ইসলাম পুলিশ অবসরপ্রাপ্ত, মো: রমিজ উদ্দিন সাবেক (মেম্বার), সহ-সাংগঠনিক সম্পাদক : আবু সুফিয়ান,আন্তর্জাতিক সম্পাদক মো: সোহাগ মিয়া,সিনিয়র সহ-সভাপতি সফিউল্লাহ ভুইয়া, মো: মতিউর রহমান ভুইয়া নির্বাহী সদস্য, মো: আল আমিন নির্বাহী সদস্য, মো: জনিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শীতপ্রবণ এলাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শীত মৌসুমে একটি কম্বল বা শীতবস্ত্র অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে আখ্যায়িত করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, বন্ধু সেবা সংঘঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে সাংবাদিক সাইফুল ইসলাম বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সহ অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”
এ সময় মেহমান হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, তিনি বলেন এই মানবিক কার্যক্রমে যারা সার্বিক অর্থায়নের জন্য -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলো বন্ধু সেবা সংঘঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। পাশাপাশি তারা এমন মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।














