ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক/ চতুর্থ মেধাতালিকা প্রকাশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) রাতে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বি.এসসি/বি.ফার্ম/ বি.এসসি. এজি. ডি.ভি.এম./বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে চতুর্থ মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।

নির্বাচিত পার্থীদের আগামী ১৪-১৫ সেপ্টেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাইয়ের বাছাইয়ের জন্য কনফারেন্স রুম, বিজ্ঞান অনুষদ, কক্ষ নং ৪০১, কুদরাত এ খুদা একাডেমিক ভবনে উপস্থিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোন বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে চাইলে অফিস চলাকালীন সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০৭২১ ৭১১১১৫, ০১৩০৩-২১০৩৩৬)। অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩।

উল্লেখ্য, পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এজন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না নোটিশের মাধ্যমে জানতে পারবে।

অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ ( Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অণ্ট-আউট (Opt-out) অপশন চালু করা যাবে। এ ছাড়াও শূন্য আসন সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ১৭ সেপ্টেম্বর ৫ম মেধাতালিকা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক/ চতুর্থ মেধাতালিকা প্রকাশ

আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২