মাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
- আপডেট সময় : ০৬:০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৯৭৫০ বার পড়া হয়েছে
তোমরা যারা ভালো ফলাফল করেছ আগামী দিনে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে, শুধুমাত্র বৃত্তি পেলে হবে না, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে, স্বপ্ন দেখতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী। মাধ্যমিকের শিক্ষা জীবন খুবই গুরুত্বপূর্ণ,এই স্তরের ফলাফলের উপর নির্ভল করে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ| মিশু টিচিং হোম আয়োজনে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এসব কথা বলেন।
মিশু টিচিং হোম এর প্রতিষ্ঠাতা মো.ওমর ফারুক মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মিশু টিচিং হোমের ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাইরুজ জাহান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথী ইফরান সাদিক, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার নিহা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্যন্য সাহা।
ওমর ফারুক মিশু বলেন, আজকের এই “জুনিয়র বৃত্তি প্রদান অনুষ্ঠান” শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি হলো মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নকে সম্মান জানানোর একটি গৌরবময় আয়োজন। যারা আজ বৃত্তি অর্জন করেছে, তারা শুধু নিজেদের নয়, নিজেদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র সমাজের মুখ উজ্জ্বল করেছে। আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।
ফাইরুজ জাহান বলেন, তোমাদের এই অর্জনের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের দিকনির্দেশনা শিক্ষা মানুষের মনকে আলোকিত করে, নৈতিকতা শেখায় এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করে।
মিশু টিচিং হোমের ২০২৫ সাধারণ গ্রেড এ বৃত্তিপ্রাপ্ত ১০০ জন ও ট্যালেন্ট ফুলে ৮০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংর্বধনা দেওয়া হয়।















