ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শাহ্ সুফি সুলতান আহমদ দরবেশ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৯৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরুড়া উপজেলার জালগাঁও অবস্থিত শাহ্ সূফি সুলতান আহমদ দরবেশ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা আয়োজনে বার্ষিক কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিার পুরস্কার বিতরন ও আলোচনা সভা মাদ্রসার মাঠে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম আলহাজ্ব মাওলানা সুলতান মোহাম্মদ আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি কুমিল্লা জেলা রোভার স্কাউটসের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন, বৌয়ারা ইসলামীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক ও ধর্মীয় আলোচক মো. সাইফুদ্দিন বিন আবদুল মালেক, রূপসী বাংলা কলেজে সেক্রেটারী মো. ফরহাদ হোসেন মজুমদার, এক্সপ্রেস বাংলা সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন।

শিক্ষানুরাগী এডভোকেট রাসেল আহাম্মদ ভূঞা পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতে পর স্বাগত বক্তব্য রাখেন শাহ্ সুফি সুলতান আহমদ দরবেশ (রহ.) সুন্নিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক মো. খাইরুল বাশার আন নাজিরী।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষা কেবল পরীক্ষার ফল বা সনদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একজন মানুষকে আদর্শবান, নৈতিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার এক মহান প্রয়াস।
শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য, আত্মবিশ্বাসীও জ্ঞানের তৃষ্ণা নিবারণের জন্য কোরআন পড়াও শেখার বিকল্প নেই। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়।

অনুষ্ঠানের সভাপতি মাওলানা সুলতান মোহাম্মদ আনিছুর রহমান বলেন, আজ যেসব শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করে পুরস্কৃত হচ্ছে, তারা শুধু তাদের পরিবার বা মাদ্রাসার গর্ব নয় তারা আগামী দিনের দ্বীনদার, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার সম্ভাবনাময় প্রতিনিধি। পুরস্কার পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি দায়িত্বেরও।
ধর্মীয় আলোচক মো. সাইফুদ্দিন বিন আবদুল মালেক বলেন, মনে রেখো জ্ঞান অর্জনের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। তোমরা সততা, শালীনতা ও আদর্শকে জীবনের পথচলার সাথী করবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন শাহ্ সুফি সুলতান আহমদ দরবেশ (রহ.) সুন্নিয়া মাদ্রাসার উপদেষ্টা পরিচালক মো. জাকির হোসেন, মাওলানা মো. মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আনোয়ার হোসেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো: শাহ আলম, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন, হাজী মোশকত আলী ডিলার, হাজী মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সোহেল মাহমুদ, প্রবাসী মিজানুর রহমান, ডা: রায়হান উদ্দিন, কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইফতিয়ারুজ্জামান, কুমিল্লা জেনারেল হাসপাতালের প্রধান সহকারী ও কাম হিসাবরক্ষক আতিকুর রহমান, শিয়ালোড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম হোসেন ভূঞা, মো. আবু তাহের ভূইয়াসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। আলেচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে উপহার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
01 February 2026

শাহ্ সুফি সুলতান আহমদ দরবেশ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন

www.Bangladesherbarta.com

শাহ্ সুফি সুলতান আহমদ দরবেশ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬