ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা উপকরন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৭৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্ঞান বাড়াও, সমাজ গড়ো এই শ্লোগানকে সামনে রেখে আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সদর উপজেলার তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওমর ফারুক,

বিশেষ অতিথি ছিলেন তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ আইরিন সুলতানা,বিশিষ্ট সমাজ সেবক মো: হুমায়ন কবির,এডভোকেট মো: আবু সুফিয়ান,আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী কাজী মহিবুর রহমান।

মো: ওমর ফারুক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তা ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরাও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে, তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।

মোসাম্মৎ আইরিন সুলতানা বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আবদুস সামাদ ফাউন্ডেশন আমাদের শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

মো: আবদুস সামাদ বলেন শিক্ষা শুধু বই-খাতা বা কলমের মধ্যে সীমাবদ্ধ নয়—শিক্ষা হলো মানুষের জীবন গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাতে আজ যে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হচ্ছে, এগুলো কেবল কিছু উপকরণ নয়, এগুলো তোমাদের স্বপ্ন পূরণের সিঁড়ি, ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। তোমরা মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে পড়ালেখা করবে। একদিন তোমরাই হবে দেশ ও জাতির গর্বিত নাগরিক।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সহ সকল শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর মাঝে খাতা,কলম, জ্যামিতি বক্স, রাবার,পেন্সিল, কার্টার উপহার দেওয়া হয়। সংগ্রামী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ আবদুস সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
04 February 2026

তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা উপকরন বিতরণ

www.Bangladesherbarta.com

তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা উপকরন বিতরণ

আপডেট সময় : ০৪:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬