ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক/ ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ৯৭৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ১২-১৬ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে ( ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচিত ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।

উল্লেখ্য, প্রথম বর্ষের ক্লাস আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক/ ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

আপডেট সময় : ০৫:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২