ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

নীলফামারীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৯৭৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবীন,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় গত ৩রা নভেম্বর জেলহত্যা দিবসে শোকরেলীর ব্যানার ধরতে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে রাজাকার বলে অকথ্য ভাষায় গালমন্দ, প্রাণনাশের হুমকি এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে জেলার সকল ইউনিটির বীরমুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের ডিসির মোড় বঙ্গবন্ধু মুরাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন ছয় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ। আলিয়া মাদ্রাসার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়, এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসির মোড় বঙ্গবন্ধু মুরাল চত্বরে মিলিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের ডিমলা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, জলঢাকা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, ডোমার উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সৈয়দপুর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও সদর উপজেলার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবুল হোসেনসহ অনেকে।

এ সময় বক্তারা আবুল কা বাহিনী আখ্যায়িত করে বলেন, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এর ছোট ভাইয়ের ছেলে আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ ও সাংসদের ফুফাতো ভাইয়ের ছেলে ছাত্রলীগ সভাপতি আবু সায়েম সরকার কর্তৃক লাঞ্ছিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এছাড়াও রাজাকার বলিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ প্রাণ নাশের হুমকি ও শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

15 November 2022

নীলফামারীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

www.Bangladesherbarta.com

নীলফামারীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২