ব্রেকিং নিউজ ::
বেতাগী’তে জাকের পার্টির ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৬:৪৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ৯৯৩৮ বার পড়া হয়েছে
বিশ্বওলী খাজাবা ফরিদপুরীর মহা পবিত্র বিশ্ব উরুস শরীফ ২০২৩ উপলক্ষে জাকের পার্টির সহযোগী সংগঠন বেতাগী উপজেলার শাখার যৌথ উদ্যোগে আজিমুশ্বান ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী সম্মেলন চলে বাদ আসর থেকে রাত ১১টা পর্যন্ত।
এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বেতাগী উপজেলার শাখার সভাপতি ফিরোজ আলম। ইসলামী সম্মেলনে বয়ান পেশ করবেন মাওলানা খলিলুর রহমান, এবং মাওলানা জাহাঙ্গীর হোসেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ খাঁন। উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান হাওলাদার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বেতাগী পৌরসভা, জাকের পার্টি বেতাগী উপজেলার শাখার ৭টি ইউনিয়ন থেকে সকল নেতাকর্মী দলে দলে যোগ দান করেন।
জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলার, সভাপতি মোঃ রাকিব সিকদারের নেতৃত্বে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।















